গত ১৬, ১৮ ও ১৯ এপ্রিল—তিন দিনব্যাপী—বাস্থই প্রাঙ্গণে ২৬তম নির্বাহী পরিষদের উদ্যোগে সদস্যপদ পরীক্ষার ৯ম সাইকেল উপলক্ষে তিনটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মোট ২১০ জন সহযোগী সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ সাইকেলে সদস্যপদ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২৪০ জন সহযোগী সদস্য আবেদন করেছেন।
কর্মশালায় সদস্যপদ পরীক্ষার নিয়মাবলি, সিলেবাস ও বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মক টেস্টের আয়োজন করা হয় এবং পরবর্তীতে ফলাফল বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান প্রদান করা হয়।

উক্ত কর্মশালায় ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সদস্যপদ উপদেষ্টা কমিটির সদস্য স্থপতি কাওছারী পারভীন এবং ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সদস্যপদ) আহসানুল হক রুবেল।