প্রিয় সদস্য,
শুভেচ্ছা!
উল্লেখ্য যে, ১৪/১২/২০২৫ ইং তারিখে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কার্যকর এই বিধিমালা নিয়ে বাস্থই নির্বাহী পরিষদ ধারাবাহিকভাবে সিপিডি প্রোগ্ৰাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে যা জুলাই’২৬ এর প্রথম সপ্তাহ থেকে শুরু হবে।
বাস্থই পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের লিখিত পরীক্ষা এখন পর্যন্ত ঢাকা মহানগরের ইতোপূর্বের সংশ্লিষ্ট বিধিমালা ২০০৮ সহ প্রাসঙ্গিক অন্যান্য আনুষঙ্গিক বিষয়ভিত্তিক হিসেবে চলমান আছে। ঢাকা মহানগরীর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ এর বিষয়ে উপরোক্ত সিপিডি প্রোগ্রাম চালু হবার পর পূর্ণাঙ্গ সদস্য প্রাপ্তির সংশ্লিষ্ট লিখিত পরীক্ষায় তা অন্তর্ভুক্ত করা হবে।
ইতোমধ্যে অসংখ্য সহযোগী সদস্যদের লিখিত অনুরোধের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রাপ্তির লিখিত পরীক্ষায় ২০২৫ এর বিধিমালা সংযুক্ত করার পূর্ব পর্যন্ত ২০০৮ এর বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ চলমান রাখার সিদ্ধান্ত বাস্থই নির্বাহী পরিষদ কর্তৃক গৃহিত হয়েছে।
আপনাদের অবগতির জন্য পত্রটি প্রেরণ করা হলো।

স্থপতি আহসানুল হক রুবেল
সম্পাদক, সদস্যপদ
২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই।