স্থাপত্যের আকাশে এক চিরঞ্জীব নক্ষত্র।
বাংলাদেশের আধুনিক স্থাপত্যচর্চার পথিকৃৎ, বিশ্ববরেণ্য স্থপতি মাজহারুল ইসলাম-এর ১৪তম মৃত্যুবার্ষিকীতে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।
তিনি আমাদের শিখিয়েছেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণের শিল্প নয়—এটি মানুষ, সমাজ, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে এক গভীর সংলাপ। তাঁর সৃষ্টিকর্ম, দর্শন ও আদর্শ আজও আমাদের স্থাপত্যচর্চায় প্রেরণার উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনিঃশেষ আলোকবর্তিকা।
তাঁর স্মৃতির প্রতি রইল গভীর শ্রদ্ধা।
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)