IAB

জলসিড়ি আবাসন প্রকল্প অথরিটি এবং বাস্থই-এর মধ্যে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

জলসিড়ি আবাসন প্রকল্প অথরিটি এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (IAB)-এর মধ্যে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) জলসিড়ি প্রকল্প কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে জলসিড়ি আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানসহ ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (IAB)-এর পক্ষে সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. মাসুদ উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. নওরোজ ফাতেমি, সম্পাদক (পেশা) স্থপতি ওয়াহিদ আসিফ, সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল এবং সম্পাদক (প্রকাশ ও প্রচারণা) স্থপতি শফিউল আজম শামীম।

চুক্তি স্বাক্ষরের পাশাপাশি উভয় পক্ষের মধ্যে পারস্পরিক কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি, জলসিড়ি বিধিমালা সংস্কার প্রক্রিয়া সমন্বয় এবং বিভিন্ন প্রকল্পে স্থপতিদের অংশগ্রহণ আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের মাধ্যমে জলসিড়ি আবাসন প্রকল্পে পরিকল্পিত ও টেকসই উন্নয়নে পেশাদার স্থপতিদের সম্পৃক্ততা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top