IAB

২১শে ফেব্রুয়ারিতে বাস্থই কর্তৃক শ্রদ্ধা নিবেদন

আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬,
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই) গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সকল বীর ভাষা সৈনিককে, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন।
একুশের প্রথম প্রহরে বাস্থই চত্বরে মোমবাতি ও ফুল দিয়ে শহীদ মিনারের একটি প্রতিরূপ নির্মাণ করা হয় এবং শহীদদের স্মরণে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করা হয়।
পরবর্তীতে বাস্থই-এর ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল
কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আমাদের ভাষা, আমাদের আত্মত্যাগ, আমাদের গর্ব—শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সকল শহীদকে।
Scroll to Top