IAB

IAB Build Expo 2026 — নির্মাণ, উদ্ভাবন ও সম্ভাবনার নতুন দিগন্ত

বাংলাদেশের স্থপতিদের জাতীয় সংগঠন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত IAB Build Expo 2026 — বাস্থই নির্মাণ মেলা ২০২৬ আজ ৮ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে।
আগামী ৮–১১ অক্টোবর ২০২৬, আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলা দেশের নির্মাণসামগ্রী, প্রযুক্তি, উদ্ভাবন ও নির্মাণশিল্পের পেশাজীবীদের একত্রিত করার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে নতুন মাত্রা যোগ করছে।
আজ ৮ অক্টোবর, বুধবার, সন্ধ্যা ৬:০০টায় অনুষ্ঠিত হয় IAB Build Expo 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর (সুমন), এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি স্থপতি জনাব মো. আসিফুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর নির্বাচিত সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর সাধারণ সম্পাদক এবং IAB Build Expo 2026-এর কনভেনর, স্থপতি প্রফেসর ড. মাসুদ উর রশিদ। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে IAB Build Expo 2026-এর লক্ষ্য, তাৎপর্য ও নির্মাণশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে তিনি Vote of Thanks প্রদান করেন।
IAB Build Expo 2026 শুধুমাত্র একটি নির্মাণসামগ্রী প্রদর্শনী নয়—এটি বাংলাদেশের নির্মাণ ও স্থাপত্যখাতের দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন, অগ্রগতি এবং সহযোগিতার এক মিলনমেলা।
স্থপতি, প্রকৌশলী, নির্মাতা, ডেভেলপার, শিল্পোদ্যোক্তা, সরবরাহকারী, নির্মাণসামগ্রী প্রস্তুতকারক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল পেশাজীবী ও অংশীজনকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে এই এক্সপো তৈরি করছে জ্ঞান বিনিময়, নতুন প্রযুক্তি পরিচিতি, ব্যবসায়িক সংযোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ।
একইসঙ্গে, টেকসই নির্মাণ, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং ভবিষ্যৎমুখী নকশা ও নির্মাণচর্চার মাধ্যমে একটি আরও উদ্ভাবনী, দক্ষ ও টেকসই নির্মাণশিল্প গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে IAB Build Expo 2026।
📅 তারিখ: ৮–১১ অক্টোবর ২০২৬
📍 স্থান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা
🕛 সময়: প্রতিদিন দুপুর ১১:০০টা – রাত ৯:০০টা
🎟️ সবার জন্য উন্মুক্ত
IAB Build Expo 2026 — যেখানে নির্মাণশিল্পের বর্তমান মিলিত হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে।
Scroll to Top