IAB

পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পরীক্ষা অনুষ্ঠিত

২৬তম নির্বাহী পরিষদের কার্যক্রমের শুরু থেকেই, নিয়মিতভাবে সদস্যপদ পরীক্ষার প্রক্রিয়াটিকে সচল রাখার মাধ্যমে, এটিকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলির অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ায় বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও, একটি সময়োপযোগী এবং সুসংগঠিত পরীক্ষা পদ্ধতি চালু করার লক্ষ্যে সদস্যপদ উপদেষ্টা কমিটি এবং নকশা নিরীক্ষা কমিটির মাধ্যমে সদস্যপদ সম্পাদক নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এরই ফলশ্রুতিতে, ৯ মে ২০২৬ তারিখে বাস্থই সেন্টারে ২৪০ জন পরীক্ষার্থী, পূর্ণ সদস্যপদ প্রাপ্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা এখন পর্যন্ত বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এ সর্বোচ্চ সংখ্যা হিসেবে পরিলক্ষিত হয়েছে। এটিকে এই ধারাবাহিক প্রক্রিয়ার একটি অভূতপূর্ব অর্জন হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে এটি সংখ্যাগত সাফল্য হিসেবে না দেখে, বরং এটিকে স্থাপত্য পেশার প্রতি নতুন প্রজন্মের আস্থা, আগ্রহ, দায়বদ্ধতা এবং পেশাগত অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখার অনুরোধ রইলো।
সকল সদস্যদের ক্রমাগত সহযোগিতায় এই পরীক্ষা পদ্ধতিটিকে পেশাভিত্তিক রূপ প্রদান করা সম্ভব হয়েছে, এবং ভবিষ্যতে প্রক্রিয়াটি আরো পরিপূর্ণ হবে বলেই ২৬তম নির্বাহী পরিষদ মনে করে। এছাড়াও, পূর্ণ সদস্যপ্রাপ্তির মাধ্যমে বাস্থই আরো সংঘবদ্ধ হোক – ২৬তম নির্বাহী পরিষদ এই কামনা করে। বাস্থই-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইলো, এবং ভবিষ্যতে এই অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে বলে, বাস্থই আশাবাদ ব্যক্ত করছে।
Scroll to Top