স্থাপত্য পেশার প্রতিদিনের বাস্তবতায় DAP ও ECPS-এর ব্যাখ্যা, ভবন বিধিমালার সঠিক প্রয়োগ, প্ল্যান অনুমোদনের জটিলতা এবং নানা পেশাগত সিদ্ধান্তের দ্বিধা—এসবই অনেক সময় একটি প্রকল্পকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।
এই বাস্তবতা উপলব্ধি করেই Institute of Architects Bangladesh (IAB) চালু রেখেছে IAB Help Desk কার্যক্রম—যেখানে স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা তাদের পেশাগত সমস্যার জন্য পান দায়িত্বশীল, নির্ভরযোগ্য ও গঠনমূলক পরামর্শ।
সাধারণত প্রতি মাসের তৃতীয় মঙ্গলবার, বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয় IAB Help Desk–এর সভা।

সভার এক সপ্তাহ আগে সকল সদস্যদের ই-মেইলের মাধ্যমে সমস্যাগুলো পাঠানোর সুযোগ প্রদান করা হয়, এবং প্রাপ্ত সমস্যাসমূহ সংশ্লিষ্ট স্থপতির উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়।
IAB Help Desk হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে—
এটি শুধু সমস্যা সমাধানের স্থান নয়—পেশাগত মানোন্নয়ন, স্বচ্ছতা ও আস্থার একটি ধারাবাহিক প্রচেষ্টা।
যদি আপনি DAP, বিধিমালা বা অনুমোদন প্রক্রিয়ার কোনো পর্যায়ে আটকে যান—তাহলে সঠিক দিকনির্দেশনার জন্য IAB Help Desk–এর সহায়তা নিন।