প্রিয় সহযোগী সদস্য,
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট থেকে শুভেচ্ছা!
গত ২ আগস্ট ২০২৬ তারিখে বিদেশে বসবাসকারী (International Resident) সহযোগী সদস্যদের জন্য অনলাইনে বাস্থই সদস্য অন্তর্ভূক্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পরে যথেষ্ট সাড়া পাওয়া গেছে। এক্ষেত্রে অনেকের অনুরোধের প্রেক্ষিতে অনলাইনে বাস্থই সদস্য অন্তর্ভূক্তি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা আগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।
পরীক্ষাটি আইএবি (IAB)-এর ২৬তম নির্বাহী পরিষদের সদস্যপদ বিষয়ক উপদেষ্টা কমিটির তত্ত্বাবধানে অনলাইনে অনুষ্ঠিত হবে।
যোগ্য প্রার্থীদের সংযুক্ত ‘অনলাইন পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা’ সতর্কতার সাথে পর্যালোচনা করা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ তাঁদের আবেদন জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
’অনলাইন পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা‘ ডাউনলোড লিঙ্ক:
https://drive.google.com/file/d/1fq-FVIJaxcoARdiVbgwuuTl1EOfwTmxr/view?usp=sharing
ধন্যবাদান্তে,

স্থপতি ড. মাসুদ উর রশিদ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
সদস্য, সদস্যবিষয়ক উপদেষ্টা কমিটি
স্থপতি আহসানুল হক রুবেল
সম্পাদক, সদস্যপদ
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
সদস্য সচিব
সদস্যবিষয়ক উপদেষ্টা কমিটি
