গত ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকেল ৫:৩০ মিনিটে ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB) এর বার্জার সেমিনার হলে “Future Proofing Bangladesh through Green & Resilient Buildings” শীর্ষক একটি CPD (Continuing Professional Development) অনুষ্ঠিত হয়। এটি এই বিষয়ের উপর প্রথমবারের মতো আয়োজিত CPD, যেখানে মোট ৫৯ জন সদস্য অংশগ্রহণ করেন। সিপিডি সেশনে IFC – World Bank Group এর দক্ষিণ এশিয়ার গ্রীন ও রেজিলিয়েন্ট বিল্ডিংস স্পেশালিস্ট সাহিল প্রিয়দর্শী ও এ টি এম ইকবাল চৌধুরী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের নির্মাণ খাতকে ভবিষ্যত-সুরক্ষিত করার কৌশল, সবুজ ও টেকসই ভবন নকশার গুরুত্ব, শক্তি দক্ষতা, পানির সাশ্রয়, এবং দুর্যোগ সহনশীল নকশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সিপিডিতে আন্তর্জাতিক মানদণ্ড, আধুনিক প্রযুক্তি, এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার নিয়ে বিশদ আলোকপাত করা হয়। CPD সেশনের সমাপ্তি ঘটে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় করেন এবং টেকসই নির্মাণ চর্চায় উদ্বুদ্ধ হন। CPD টি সঞ্চালনা করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু।
সেশনের শেষভাগে স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং স্থপতি সাইদা আক্তার মুমু প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন এবং সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যর মাধ্যমে সেশনটির সুন্দর ও অর্থবহ উপসংহার টানেন। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময় সেশনের মূল বার্তাগুলোকে আরও সমৃদ্ধ করে তোলে, যা ভবিষ্যতের সবুজ ও স্থায়িত্বশীল স্থাপত্য পরিকল্পনায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।
