স্থাপত্য পেশাচর্চার উন্নয়নে গত ০২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) এর বার্জার সেমিনার হলে অনুষ্ঠিত হয় “Introduction to IAB Standard Contract Agreements” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। সেশনটিতে স্থাপত্য পেশার সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি ব্যবস্থাপনা, দায়িত্ব-বণ্টন, পেশাগত অধিকার ও নৈতিকতার মৌলিক কাঠামো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেশনে নিবন্ধিত ৯০ জন স্থপতিদের মধ্য থেকে মোট ৮১ জন সদস্য অংশগ্রহণ করেন।

সেশনটির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি জালাল আহমেদ, FIAB, FKIA-Principal Architect & Managing Director, J A Architects এবং Founder & CEO, ARCHICONNECT। তিনি IAB Standard Contract Agreements এর মূল উপাদান, ক্লায়েন্ট–কনসালটেন্ট সম্পর্ক, কাজের পরিধি, অর্থনৈতিক শর্তাবলি, ঝুঁকি ব্যবস্থাপনা, বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সঙ্গে সাদৃশ্য তুলে ধরেন।
আলোচনায় স্থপতিদের পেশাগত নিরাপত্তা, স্বচ্ছতা এবং চুক্তিভিত্তিক সেবা প্রদান নিশ্চিত করার জন্য IAB–এর স্ট্যান্ডার্ড কনট্র্যাক্ট ব্যবহারের প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করা হয়। বাস্তব প্রকল্পের উদাহরণ, সাধারণ ভুলত্রুটি ও সঠিক প্র্যাকটিস নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
সেশনটি স্থপতিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার সুনির্দিষ্ট কাঠামো স্থাপন এবং ন্যায্য চুক্তি প্রণয়নে কার্যকর দিকনির্দেশনা প্রদান করে। সেশনের শেষে উপস্থিত স্থপতিরা এই প্রশিক্ষণকে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী হিসেবে মূল্যায়ন করেন, যা ভবিষ্যতে পেশাগত কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন। সেই সাথে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতামত এবং সক্রিয় অংশগ্রহণ সেশনের মূল উদ্দেশ্যকে আরও সমৃদ্ধ করে তোলে।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু । সেশনের শেষভাগে স্থপতি খান মো: মাহফুজুল হক ও স্থপতি এম. ওয়াহিদ আসিফ প্রধান অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে CPD সেশনটির সমাপ্তি ঘটে, যা সবার জন্য একটি শিক্ষণীয়, প্রেরণামূলক ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।
