স্থাপত্য পেশাচর্চার উন্নয়নে গত ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, সন্ধ্যা ৬:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় “BNBC 2020: Overview on General Building Requirements” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। এটি এই বিষয়ের উপর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত একটি CPD। প্রথমবারের ৮০ জন ও দ্বিতীয়বারেও ৮০ জন সদস্য নিয়ে অনুষ্ঠানের পরে এবার ১৫৩ জন রেজিস্ট্রেশন করা সদস্যদের মধ্য থেকে ১৩৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
এই সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি নাফিজুর রহমান। তিনি BNBC 2020-এর আলোকে সাধারণ ভবনের প্রয়োজনীয়তা, স্থাপত্যিক নিরাপত্তা, কার্যকারিতা, ন্যূনতম নকশা মানদণ্ড, জ্বালানি দক্ষতা ও টেকসই স্থাপত্য নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন। আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব, যেখানে BNBC 2020-এর ধারা ও উপধারার ব্যবহার, বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোকপাত করা হয়।
সেশনের শেষে উপস্থিত স্থপতিরা এই প্রশিক্ষণকে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী হিসেবে মূল্যায়ন করেন, যা ভবিষ্যতে পেশাগত কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন। সেই সাথে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতামত এবং সক্রিয় অংশগ্রহণ সেশনের মূল উদ্দেশ্যকে আরও সমৃদ্ধ করে তোলে।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। শেষে অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে CPD সেশনটির সমাপ্তি ঘটে, যা সবার জন্য একটি শিক্ষণীয়, প্রেরণামূলক ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে স্থপতি সাইদা আক্তার মুমু অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।
