IAB

স্থপতি পদবির অপব্যবহার একটি গুরুতর উদ্বেগের বিষয়

বাংলাদেশে “স্থপতি” পদবিটি আইন দ্বারা সংরক্ষিত একটি পেশাগত উপাধি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী, “স্থপতি” বলতে এমন পেশাজীবীকে বোঝানো হয়, যিনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (আইএবি)-এর অনুমোদিত তালিকাভুক্ত সদস্য হিসেবে নিবন্ধিত।
আইএবি লক্ষ্য করেছে, বর্তমানে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান যথাযথ শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন ছাড়াই তাদের নামের আগে বা পরে “স্থপতি” বা “ইন্টেরিয়র স্থপতি” ব্যবহার করছেন। এটি প্রতারণামূলক, আইনবিরুদ্ধ এবং নৈতিকতাবিরোধী।
এমন ভুয়া পরিচয় পেশার মর্যাদা ক্ষুন্ন করার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ও আস্থার জন্য হুমকি সৃষ্টি করে।
বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (আইএবি) এই ধরনের প্রতারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সবাইকে আইনের বাইরে “স্থপতি” উপাধি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। প্রয়োজনে আইএবি আইনানুগ ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে।
🔎 স্থপতির পেশাগত পরিচয় যাচাই করতে ভিজিট করুন: https://iab.org.bd/directory/
📩 অপব্যবহার লক্ষ্য করলে আইএবি-কে অবহিত করুন।
📞 যোগাযোগ:
বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (বাস্থই)
আইএবি সেন্টার, প্লট # ই/১১, স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম স্মরনী (পুরাতন রোড # ০৭) আগারগাঁও, শের এ বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ।
ফোন: ৫৫০০৭১৯৫, ৫৫০০৭১৯৬, ৫৫০০৭১৯৮
ইমেইল: mail@iab.com.bd
Scroll to Top