গত ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, বিকেল ৫:৩০ টা থেকে ১০:১৫ টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় “Seismic Design Approaches for Architects” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। সেশনটিতে রেজিস্ট্রেশনকৃত ৯০ জন সদস্যদের মধ্য থেকে প্রথম ৭৩ জন স্থপতি অংশগ্রহণ করেন। সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন SYNTHESIS ARCHITECTS’এর প্রধান স্থপতি ও ম্যানেজিং পার্টনার Ar. Patrick D’ Rozario, যিনি ভূমিকম্প-নিরাপদ নকশা পদ্ধতির বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
CPD কোর্সে ভূমিকম্প-সহনশীল স্থাপত্য নকশার বিভিন্ন দিক আলোচনা করা হয়। আলোচনায় গুরুত্ব দেওয়া হয় Column-beam ratio, Structural hierarchy, Strong-column weak-beam নীতি, এবং Center of Gravity ও Center of Resistance-এর মধ্যে ভারসাম্য রক্ষার ওপর।আলোচনায় উঠে আসে ভূমিকম্পের ঝুঁকি নিরূপণ, কাঠামোগত ও অ-কাঠামোগত উপাদানসমূহের নকশা বিবেচনা, আন্তর্জাতিক ও জাতীয় বিল্ডিং কোডের প্রাসঙ্গিক দিক, টেকটনিক পরিস্থিতি অনুযায়ী স্থাপত্যিক প্রতিক্রিয়া, এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে নানান প্রকল্প উদাহরণ। কোর্সে base isolation, dampers এবং non-structural উপাদানের সঠিক anchoring-এর প্রয়োজনীয়তা আলোচিত হয়। ২০২৩ সালের তুরস্ক ভূমিকম্পের উদাহরণ টেনে স্থপতি ও প্রকৌশলীদের যৌথ দায়িত্বে নিরাপদ নকশা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বিশেষভাবে জানতে পারেন কীভাবে আর্কিটেক্টরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে সমন্বয় করে ভূমিকম্প-সহনশীল স্থাপত্যিক সমাধান তৈরি করতে পারেন। এই CPD কোর্স স্থপতিদের জন্য একটি সময়োপযোগী জ্ঞানার্জনের সুযোগ তৈরি করেছে, যা ভবিষ্যতে ভূমিকম্প-নিরাপদ নগর ও ভবন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। সেশনের শেষভাগে বাস্থই এর সভাপতি স্থপতি ডঃ আবু সাঈদ এম আহমেদ প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে পুরো সেশনের একটি অর্থবহ ও সুন্দর উপসংহার টানেন। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময় সেশনের মূল বার্তাগুলোকে আরও সমৃদ্ধ করে তোলে। অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে CPD সেশনটির সমাপ্তি ঘটে, যা উপস্থিত স্থপতিদের জন্য একটি শিক্ষণীয়, প্রেরণাদায়ক এবং পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।
