অত্যন্ত দুঃখ ও শোকের সাথে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান স্থপতি এবং বাস্থই-এর সম্মানিত সদস্য দেলেনা বেগম (B-005) ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ১৯৭৯ সালে বুয়েট হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।