IAB

বাস্থই কর্তৃক জীবিত স্থপতি মুক্তিযোদ্ধাদের ডকুমেন্টেশন কার্যক্রম শুরু

বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (IAB)-এর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে দেশবাসী, মুক্তিযুদ্ধে আহত, শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর সালাম ও বিনম্র শ্রদ্ধা।

মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংরক্ষণ এবং তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে IAB-এর ২৬তম এক্সিকিউটিভ কাউন্সিল (EC)-এর উদ্যোগে ২০২৫ সাল থেকে জীবিত স্থপতি মুক্তিযোদ্ধাদের ডকুমেন্টেশন কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে তাদের ভিডিও সাক্ষাৎকার গ্রহণ এবং প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহের কাজ চলমান রয়েছে।

এই ধারাবাহিক উদ্যোগের দ্বিতীয় পর্বে পাঁচজন বিশিষ্ট স্থপতি মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের নির্বাচিত অংশ প্রকাশ করা হলো। উল্লেখ্য, গত বছর ২৫ মার্চ প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল।

IAB সকলের প্রতি আহ্বান জানাচ্ছে—যদি কারও কাছে স্থপতি মুক্তিযোদ্ধাদের সম্পর্কিত কোনো দলিল, ছবি, নথি বা স্মৃতিচারণ থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে শেয়ার করুন। স্বাধীনতার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে; তাই হারিয়ে যাওয়ার আগেই মুক্তিযুদ্ধের এই অমূল্য ইতিহাস সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।

Scroll to Top