IAB

ঢাকা ক্লাব লিমিটেডের সাথে বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট এর একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে

আজ ৭ মার্চ ২০২৬, বিকাল ৪:০০টায়, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর কার্যালয়ে ঢাকা ক্লাব লিমিটেডের সাথে একটি উন্মুক্ত নকশা প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
IAB-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এর সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ। ঢাকা ক্লাব লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন এর পরিচালনা পর্ষদের সদস্য জনাব মোঃ রবিউল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে IAB-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. নওরোজ ফাতেমী, সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ, সম্পাদক (সদস্যপদ) স্থপতি মোঃ আহসানুল হক রুবেল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি শফিউল আজম শামীম, এবং সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি কাজী শামিমা শারমিন।
ঢাকা ক্লাব লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জনাব এহসানুল হক (দিপু), জনাব তাসবির সালেহীন (সোহেল), ক্লাবের সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল সাব্বির আহমেদ, পিবিজিএম, বিজিবিএম, পিএসসি (অব.), এবং ঢাকা ক্লাব লিমিটেডের সদস্য ইঞ্জিনিয়ার নুরুল আমিন সানা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা ক্লাব লিমিটেডের জন্য একটি উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যা দেশের স্থপতিদের সৃজনশীল ধারণা ও পেশাগত দক্ষতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Scroll to Top