সংশোধিত
বিষয়ঃ রাজউক প্রণীত ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর উপর শেষবারের মতো পরীক্ষা আয়োজন প্রসঙ্গে।
সম্মানিত সহযোগী সদস্য,
শুভেচ্ছা!
এই মর্মে যে সকল স্থপতি এখনো বাস্থই ফুল মেম্বারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই তাঁদের অবগতির জন্য জানানো যাচ্ছে যেঃ
আগামী এপ্রিল ২০২৬ মাসে রাজউক প্রণীত ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর উপর শেষবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার পর থেকে ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ অনুযায়ী নতুন সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হবে।
অতএব, যে সকল স্থপতি এখনো পরীক্ষায় অংশগ্রহণ করেননি এবং বর্তমান সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে ইচ্ছুক, তাঁদেরকে নির্ধারিত সময় অর্থ্যাৎ এপ্রিল ২০২৬ এর মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,

স্থপতি আহসানুল হক রুবেল
সম্পাদক, সদস্যপদ
২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই।