গত ১৫ আগস্ট ২০২৬, শনিবার, বিকেল ৫:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার হলে দ্বিতীয়বারের মতন অনুষ্ঠিত হয় “Basic Understanding of Dhaka Mahanogor Imarat Bidhimala 2025” শীর্ষক একটি Continuing Professional Development (CPD) কোর্স। নবপ্রণীত ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ সম্পর্কে স্থপতিদের সম্যক ধারণা প্রদান, পূর্ববর্তী বিধিমালার সঙ্গে এর পরিবর্তনসমূহ ব্যাখ্যা করা এবং বাস্তব পেশাগত চর্চায় এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে এই কোর্সটির আয়োজন করা হয়। সেশনে নিবন্ধিত ১৬৩ জন সদস্য অংশগ্রহণ করেন। কোর্সে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি এম. ওয়াহিদ আসিফ, সম্পাদক (পেশা), ২৬তম নির্বাহী পরিষদ, IAB ও পার্টনার, 4Walls Inside Outside।

কোর্সের প্রথম পর্বে স্থপতি এম. ওয়াহিদ আসিফ Dhaka Mahanogor Imarat Bidhimala 2025-এর প্রণয়নের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং পূর্ববর্তী Dhaka Mahanogor Imarat Bidhimala ২০০৮-এর সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি ২০০৮ সালের বিধিমালা থেকে ২০২৫ সালের বিধিমালায় কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন এসেছে, তার প্রাথমিক আলোচনা করেন। বিশেষভাবে বিধিমালার যেসব ধারা বাস্তব প্রয়োগে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, সেগুলোর যৌক্তিক ব্যাখ্যাও তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে তিনি বিধিমালার ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।বিশেষভাবে BNBC 2020-এর সঙ্গে সমন্বয়, MGC, FAR, setback, floor area calculation, planner-এর অন্তর্ভুক্তি, plot coverage, বিভিন্ন অধ্যায় ও পরিশিষ্ট, ECPS এবং অন্যান্য নতুন বিধান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি site planning, setback line, basement, plinth level, planter, road FAR, parking, corner plot, service road, footpath, FAR calculation, FAR included ও excluded area-সহ বিভিন্ন বিষয় বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেন। নকশা অনুমোদন প্রক্রিয়ায় বিধিমালার যথাযথ অনুসরণ, বিভিন্ন গণনার পদ্ধতি এবং বাস্তব প্রকল্পে নতুন বিধিমালার কার্যকর প্রয়োগ নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

সেশনের শেষাংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী স্থপতিরা নতুন বিধিমালার বিভিন্ন ধারা, সংশোধন ও ব্যবহারিক প্রয়োগ সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন। মেন্টর ধৈর্যের সঙ্গে এসব প্রশ্নের উত্তর প্রদান করেন এবং Dhaka Mahanogor Imarat Bidhimala 2025-এর বিভিন্ন জটিল বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু । সেশনের শেষভাগে Team সেমিনার ও কনভেনশন প্রধান বক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে সেশনটির একটি সুন্দর ও অর্থবহ সমাপ্তি টানেন, যা সবার জন্য একটি শিক্ষণীয়, প্রেরণামূলক ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।