বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) এর ২৬তম নির্বাহী পরিষদ এর “সদস্যপদ বিষয়ক উপদেষ্টা কমিটি” কর্তৃক বাস্থই “সদস্যপদ” অন্তর্ভূক্তির পরবর্তী পরীক্ষা (Cycle-8) কার্যক্রমের সময়সূচি নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো :
- পরীক্ষার প্রস্তুতি কর্মশালা (Exam Preparation Workshop)- এর তারিখ যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে।
- সদস্য পদের লিখিত পরীক্ষা (Written Exam for Membership) ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ২০২৬।
“সদস্যপদ” পরীক্ষার জন্য আগ্রহী আবেদনকারী পরীক্ষার্থীগণ আগামী ২ এপ্রিল (বৃহস্পতিবার) ২০২৬ তারিখ পর্যন্ত বাস্থই মেম্বারশীপ পোর্টাল (www.iab.org.bd)-এ আবেদন করে নির্ধারিত ফি প্রদান পূর্বক প্রস্তুতি কর্মশালা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

স্থপতি আহসানুল হক রুবেল
সম্পাদক, সদস্যপদ
২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই।