গত ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর কার্যালয়ের মাল্টিপারপাস হলে প্রথমবারের মতো “ফেলো সমাবেশ” আয়োজন করা হয়, যেখানে শুধুমাত্র ফেলো সদস্যদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আলোচনা ও ইফতার সমাবেশ অনুষ্ঠিত হয়। IAB-এর ফেলো সদস্যগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশের স্বাগত বক্তব্য প্রদান করেন IAB-এর প্রেসিডেন্ট স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।

পরবর্তীতে সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি নুরুল ইসলাম, স্থপতি ইশতিয়াক জহির, স্থপতি সামসুল ওয়ারেসসহ একাধিক ফেলো স্থপতি বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে যাঁরা বিশেষভাবে তাঁদের চিন্তাভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শেয়ার করেছেন, তাঁরা হলেন স্থপতি হারুন উর রশিদ, স্থপতি মোঃ মাসুদুর রহমান খান এবং স্থপতি লুবা নাহিদ চৌধুরী।

এছাড়াও IAB-এর একাধিক সাবেক সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা, অপূর্ণ স্বপ্ন এবং ভবিষ্যৎ পথচলায় একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৬৬ সালে বুয়েট-এর প্রথম ব্যাচে মাত্র ছয়জন স্থপতি ছিলেন। সেই ব্যাচের একজন স্থপতি জনাব শহীদুর রহমান এই সমাবেশে উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানে একটি বিশেষ মাত্রা যোগ করেছে।
সমাবেশের শেষে সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।