গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, বিকাল ৫:০০টায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এর হেরিটেজ এবং কালচারাল কমিটির উদ্যোগে বাস্থই কার্যালয়ে বাংলাদেশি স্থপতি এবং American Institute of Architects (AIA)-এর সম্মানিত প্রতিনিধি, স্থপতি Ms. Sharon McQueen এবং Mr. Daniel Whalen, AIA এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনে তারা ক্যালিফোর্নিয়ায় তাঁদের স্থাপত্যচর্চা, পেশাগত অভিজ্ঞতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং আগ্রহভরে বাংলাদেশের স্থাপত্যচর্চা, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

Mr. Daniel, AIA একজন ক্যালিফোর্নিয়া রেজিস্টার্ড আর্কিটেক্ট ও LEED Accredited Professional। স্থাপত্যে তাঁর রয়েছে ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা। তিনি W Architecture-এর প্রিন্সিপাল হিসেবে সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে শিক্ষা, পরিবহন ও সরকারি খাতে অসংখ্য প্রকল্প নকশা করেছেন।
