IAB

“Designing with Intelligence: How Technology is Reshaping Architecture” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গত ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার সেমিনার হলে “Designing with Intelligence: How Technology is Reshaping Architecture” শীর্ষক একটি সময়োপযোগী ও প্রাসঙ্গিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইমান ওমিও জহির, (Design Systems Analyst, Applied Research + Development, Foster + Partners)। তিনি আধুনিক স্থাপত্য নকশায় ডিজিটাল টুলস, ডেটা-ড্রিভেন ডিজাইন, অ্যালগরিদমিক প্রসেস, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় উঠে আসে কীভাবে প্রযুক্তিনির্ভর নকশা প্রক্রিয়া স্থাপত্যকে আরও দক্ষ, টেকসই, পারফরম্যান্স-ভিত্তিক ও প্রেক্ষিতসংবেদনশীল করে তুলছে। বাস্তব আন্তর্জাতিক প্রকল্পের উদাহরণ ব্যবহার করে তিনি দেখান-ডিজাইন সিদ্ধান্তে তথ্য বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় সিস্টেম কীভাবে স্থপতিদের সৃজনশীলতাকে নতুন মাত্রা দিচ্ছে।
এই সেমিনারটি স্থপতিদের জন্য ভবিষ্যতমুখী নকশা চিন্তা, প্রযুক্তিগত অভিযোজন এবং সমসাময়িক স্থাপত্য চর্চা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জ্ঞানবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
সেশনের শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত স্থপতিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রশ্ন উপস্থাপন করেন, যা সেমিনারটিকে আরও সমৃদ্ধ করে এবং সেমিনারে অংশগ্রহণকারী স্থপতিগণ নিজেদের মতামত শেয়ার করেন। স্থপতিবৃন্দের এই সক্রিয় আলোচনা সেশনটিকে আরও সমৃদ্ধ করে তোলে।
২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ-এর সহযোগিতায় এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমুর উদ্যোগে সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারের সমাপনী পর্বে স্থপতি জালাল আহমেদ মূল বক্তাকে ক্রেস্ট প্রদান করেন। পুরো সেশনটি পরিচালনায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন স্থপতি সৈয়দ তাওসিফ মোনাওয়ার। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে স্থপতি জালাল আহমেদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এই গুরুত্বপূর্ণ সেমিনারটির আয়োজনে সহায়তা করার জন্য Asian Paints Bangladesh Ltd-কে আন্তরিক ধন্যবাদ।
Scroll to Top