IAB

এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড (এপিবিএল) এর সাথে বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই) এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর

গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ, বৃহস্পতিবার, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড (এপিবিএল) এর সাথে বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই) এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাস্থই আয়োজিত সেমিনার এর স্পন্সর হিসাবে এপিবিএল এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করে। দু’বছর মেয়াদী এই সমঝোতা স্মারকের আওতায় এপিবিএল, বাস্থই আয়োজিত সেমিনারসমুহ স্পন্সর করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাস্থই’র সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ. সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব, সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, কোষাধ্যক্ষ স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি শফিউঅ আজম শামীম, সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল এবং সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি কাজী শামীমা শারমিন সহ ২৬তম নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং এপিবিএল এর পক্ষে এর কান্ট্রি ডিরেক্টর জনাব কে এস এম মিনহাজ, জনাব সৈয়দ মোহাম্মদ জুবায়ের পারভেজ (হেড, মার্কেটিং এন্ড নিউ ক্যাটাগরী), মিস নুসরাত ফারজানা, ব্যবস্থাপক – ব্যবসা উন্নয়ন ও পরিষেবা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মিস ইসরাত জামান, জনাব মোঃ সাহেদুজ্জামান মাহিন, এবং জনাব বারীউজ্জামান বাবলা।
Scroll to Top