IAB

“Façade Design in Practice: From Concept to Performance” শীর্ষক CPD অনুষ্ঠিত

গত ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, বিকেল ৫:৩০ টা থেকে ০৯:৩০ টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় “Façade Design in Practice: From Concept to Performance” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। স্থাপত্য পেশায় আধুনিক ফাসাদ ডিজাইনের ভূমিকা ও সম্ভাবনা বিবেচনায় এই কোর্সটি ছিল সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।
রেজিস্ট্রেশনকৃত সদস্যদের মধ্য থেকে প্রথম ৬২ জন স্থপতিকে নিয়ে সেশনের কার্যক্রম পরিচালিত হয়। সিপিডি সেশনটি পরিচালনা করেন Aerie Patio-র প্রিন্সিপাল আর্কিটেক্ট এস. এম. মিজানুর রহমান। তিনি ফাসাদ ডিজাইনের ধারণাগত পর্যায় থেকে শুরু করে এর পারফর্মেন্স বিশ্লেষণ পর্যন্ত প্রতিটি ধাপে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে একটি বিস্তৃত আলোচনা উপস্থাপন করেন। সেশনের আলোচনা পর্বে উঠে আসে, ফাসাদ ডিজাইনের কনসেপ্টচুয়ালাইজেশন, উপযুক্ত উপাদান নির্বাচন, জলবায়ু উপযোগিতা (climatic performance), বিল্ডিং কোড ও বিধিনিষেধের সাথে সামঞ্জস্য, আধুনিক নির্মাণ প্রযুক্তির ব্যবহার, এবং দেশি-বিদেশি প্রকল্পের উদাহরণ। অংশগ্রহণকারী স্থপতিরা বাস্তব সমস্যা ও জটিলতা সম্পর্কে জানার পাশাপাশি, তা সমাধানের কৌশল সম্পর্কেও অন্তর্দৃষ্টি লাভ করেন। এই CPD সেশনটি অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, বিশেষ করে যারা নির্মাণ শিল্পে টেকসই ও আধুনিক ফাসাদ ডিজাইনে যুক্ত হতে আগ্রহী।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। সেশনের শেষভাগে স্থপতি এম. ওয়াহিদ আসিফ প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং তাঁর সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে পুরো সেশনের একটি অর্থবহ ও সুন্দর উপসংহার টানেন। অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে CPD সেশনটির সমাপ্তি ঘটে, যা উপস্থিত স্থপতিদের জন্য একটি শিক্ষণীয়, প্রেরণাদায়ক এবং পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।

Scroll to Top